স্মার্ট সোশ্যাল বাজার হচ্ছে-বাংলাদেশ কোম্পানী আইন ১৯৯৪ ইং এর অধীনে নিবন্ধিত একটি লিমিটেড কোম্পানী। আমাদের দেশ আজ এনালগ থেকে ডিজিটাল পেরিয়ে স্মার্ট পর্যায়ে অবস্থান করছে। তাই আমরা বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্ট মার্কেটিং এবং সোশ্যাল বিজনেস ইন্ডাস্ট্রিতে আছি, যে পদ্ধতিটি বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা মি. জেফ বেজোস (USA) কর্তৃক প্রণীত এবং বাংলাদেশের নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনূসের থ্রী জিরো ফর্মুলার উপর প্রতিষ্ঠিত। একজন গ্রাহকের কাছে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহের এবং ক্যাশ ব্যাক পলিসিতে সেই গ্রাহককে অনেক বেশি লাভবান করাই স্মার্ট সোশ্যাল বাজার লিমিটেড এর ব্রত। পাশাপাশি আমাদের সাথে যুক্ত প্রত্যেক গ্রাহকের স্বপ্ন পূরণে আমরা বদ্ধপরিকর। সামাজিক উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ক্রমবর্ধমান বেকার এবং স্বল্প আয়ের মানুষের সাধ্যের কথা চিন্তা করেই আমরা স্বল্প মূল্যের প্রয়োজনীয় পণ্যের প্যাকেজ সাজিয়েছি- যা সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আর আমরা দীর্ঘ সময় ধরে ব্যবসাটি টিকিয়ে রাখার লক্ষ্যে খুবই স্বল্প পরিসরে নাম মাত্র অফিস এবং স্টাফ নিয়ে কার্যক্রম শুরু করেছি যেন খরচের খাত সাধ্যের মধ্যে থাকে। কেননা অনেক প্রতিষ্ঠানই বড় পরিসরে কাজ শুরু করে পরে খরচের ভারে অল্পতেই গুটিয়ে গেছে। এসএসবিএল একটি নতুন ছোট গাড়ি, গাড়ি ছোট হলেও অভিজ্ঞ ড্রাইভার-স্টাফ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে-ইনশাল্লাহ।
আমরা একটি সুবিন্যস্ত পদ্ধতির মাধ্যমে কাজ করি, যেখানে আমাদের নিবন্ধিত গ্রাহকগণ কোম্পানীর সাথে তাদের পরিচিত নতুন গ্রাহকদের পরিচয় করিয়ে দেয় এবং তাদেরকে গ্রাহক প্যানেলে নিবন্ধিত করে আয় করার সুযোগ করে দেয়। দ্বিতীয়ত অন্যকোন গ্রাহক তৈরী না করেও শুধু মাসে একবার ১/২ টি পণ্য ক্রয় করে ধীরে ধীরে একটা হ্যান্ডসাম আয় প্রতিষ্ঠা করতে পারবেন।
আপনাকে সফল ও স্বার্থক হওয়ার জন্য এখানে আপনার কোন পূর্ব অভিজ্ঞার প্রয়োজন নেই, যা প্রয়োজন তা হলো শেখার এবং অন্যের সাথে শেয়ার করার ইচ্ছা এবং অন্যদের সহযোগিতা করার মানসিকতা। এতে আপনার সফলতার পাশাপাশি অন্যরাও সফল হবেন। যার ফলে ব্যক্তি থেকে ব্যক্তি-সমাজ আর্থিক শৃঙ্খলায় প্রস্ফুটিত হবে। মূলত আমাদের সকলের কাজের এবং সহযোগিতার ফলে আমরা সকলেই লাভবান হবো। সমাজ ও দেশ আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর হয়ে গড়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হবেন।
সর্বশেষ, আবারো বলছি- আমাদের সাথে কাজ করতে যোগ্যতার কোন স্তরের নির্দিষ্ট কিছুর প্রয়োজন নেই, তবে ন্যূনতম সামাজিক উদ্যোক্তা হিসেবে ১৮ বছরের বেশি বয়সের নারী-পুরুষ যে কেউ কাজটি গর্বের সাথে শুরু করতে পারেন। এটি একজন উদ্যোক্তা-গ্রাহকের কাজের সময়ের নমনীয়তা দেয় এবং যে কেউ ঘরে বসেই কাজটি অফলাইন-অনলাইনে শুরু করতে পারেন, কুরিয়ারে পণ্য গ্রহণ করতে পারেন এবং আয়ের অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই ক্যাশ করতে পারেন। আপনার স্বপ্ন পুরন ও সফলতাই আমাদের ব্রত। আপনার অপেক্ষায়...
👉 স্মার্ট সোশ্যাল বাজার কর্তৃপক্ষ।
Execution Manager
Product Manager
আসসালামু আলাইকুম,
সু-স্বাগতম আপনাদের সকলকে স্মার্ট সোশ্যাল বাজার পরিবারে। স্মার্ট মার্কেটিং তথা সামাজিক ব্যবসার মাধ্যমে সারা পৃথিবী আজ আর্থিক দৈন্যতা গোছাতে ব্যস্ত, তাই আমরাও স্মার্ট সোশ্যাল বাজার প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্ট মার্কেটিং পদ্ধতি তথা সামাজিক ব্যবসা পদ্ধতি অবলম্বন করে বেকার এবং স্বল্প আয়ের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছি- যেখানে আপনাকে একজন সহযোগী হিসেবে পেতে চাচ্ছি।
আজকের স্মার্ট মার্কেটিং সিস্টেম ১৯৪১ সালে আমেরিকাতে ‘মনোলেভেল মার্কেটিং সিস্টেম’ নামে শুরু হয়ে বিভিন্ন নামে বিভিন্ন ধাপে চড়াই-উতরাই পেরিয়ে সর্বশেষ অ্যামাজনের প্রতিষ্ঠাতা মিঃ জেফ বেজোসের হাত ধরে স্মার্ট মার্কেটিং নামে (B2B, B2C, C2C, C2B) সারা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা সেই মার্কেটিং পদ্ধতি অবলম্বন করে এবং নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এর বিশ্ব সমাদৃত ‘সামাজিক ব্যবসা’ (সোশ্যাল বিজনেস) প্র্যাকটিস করে আপনার পাশে দাঁড়াতে চাচ্ছি, আপনাকে পার্টনার হিসেবে পেতে চাচ্ছি।
শুধু এইটুকু জানি, সফলতা কোন ভাগ্য নয়, এটি দীর্ঘ সংগ্রাম-প্রচেষ্টা-কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়। অনেক লোক তাদের জীবন দিয়ে কিছু অর্জন করতে ব্যর্থ হয়, কারণ তারা এই ভেবে ভয় পায় যে, তারা ভুল পথে যাবে এবং তাদের সময়-আয়-শক্তি নষ্ট করবে। আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে, তারা কিছুই না করে শুধু ভাবনায় বসে থেকে তাদের মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করছেন। তাই বলছি, সফলতার জন্য এখনই আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, তা খুঁজে বের করার একমাত্র উপায় হলো- উদ্যোগ নেওয়া, যাচাই করা, ভুল হলে আবার চেষ্টা করা, সর্বশেষ একটি দিক নির্দিষ্ট করে লেগে থাকা। পরিশেষে, আপনার প্রতি আমার ছোট্ট মেসেজ- একজন সামাজিক উদ্যোক্তা হোন, নিজে বদলান, সমাজ বদলে যাবে, দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আপনার জন্য অনন্ত শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
ডিয়ার ভিউয়ার্স, স্মার্ট সোশ্যাল বাজারে আপনার সাফল্য পাওয়ার জন্য শুধু দুটি পদক্ষেপ প্রয়োজন, একটি আপনার শক্তিশালী স্বপ্ন এবং স্বপ্নটি পূরণ করার জন্য আপনার অগাধ বিশ্বাস। সাথে থাকুন, সাথে আছি।
মোঃ জাকির হোসেন কিসলু, প্রধান উপদেষ্টা, স্মার্ট সোশ্যাল বাজার লিমিটেড।
এসএসবিএল এর প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালকের বিবৃতি:
আসসালামু আলাইকুম,
সফল হতে চাইলে স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন, কাজটা শুরু করুন, লেগে থাকুন, একটা ভাল রেজাল্ট আসবেই তা বিশ্বাস করুন, ধৈর্য্য ধরুন। স্বপ্ন দেখুন, সফলতার জন্য নিজেকে প্রস্তুত করুন, এবং নিজের জীবনকে অর্থবহ করে তুলতে ইতিবাচক উদ্যোগ নিন। স্মার্ট সোশ্যাল বাজার লিমিটেড ডঃ মোহাম্মদ ইউনূস এর থ্রী জিরো ফর্মুলা এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা মিঃ জেফ বেজোসের স্মার্ট মার্কেটিং সিস্টেমের আলোতে এমনই একটি ডিজাইনে প্রতিষ্ঠাতা করা হয়েছে যেখানে আপনি একজন ক্রেতা-সদস্য (মাত্র ১৫/১৬ শত টাকার পণ্য ক্রয় করে) হওয়ার পর প্রতিমাসে আপনার প্রয়োজনীয় কিছু নিত্য পণ্য (মাত্র ৩/৪ শত টাকার) ক্রয় করে নিজের অ্যাকাউন্টটি সচল রাখবেন আর তাতেই আপনার স্বপ্ন পূরণের বীজটি এখানে ধীরে ধীরে মহীরুহ হয়ে উঠবে। এখানে আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ হবেই ইন্শাআল্লাহ।
শুধু অনুরোধ থাকবে- স্বার্থপর হবেন না, নিজের স্বপ্ন পূরণই নয় বরং কাছের/পাশের মানুষগুলোর স্বপ্ন পূরণেও দাওয়াত দিন- তাদের দারিদ্রতা দূর করতে, বেকারত্ব ঘুচাতে, নিজেকে একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। স্মার্ট সোশ্যাল বাজার শুধু নিজেদের পণ্যই বিপণন করেনা, অনেক গ্রাহকের পণ্যও মার্কেটিং করতঃ সহযোগিতা করছে, আপনার কোন পণ্য থাকলে তা এসএসবিএল এ যুক্ত করতে পারেন। এসএসবিএল আপনার পণ্য অনলাইন/অফলাইনে ড্রপ শিপিং করবে।
Smart Social Bazar has made regular shopping easier and more rewarding for me.
The platform gives me confidence to work as a social entrepreneur beside my regular life.
I like the product package idea and the opportunity to grow step by step.
Advisor
Advisor
Chairmen